ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলি: আহত ৩


  • আপলোড সময় : শনিবার ১৫ আগস্ট, ২০২৬ সময় : ৫:২৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে আত্মরক্ষার্থে পুলিশের ছোঁড়া পাল্টা গুলিতে এক সন্ত্রাসী উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানার তোলারাম কলেজ সংলগ্ন আরবান স্কুলের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই (নিঃ) মো. রফিক (পিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন জসিম (২৪), যিনি ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ জানায়, নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় আভিযানিক দল টহল দিচ্ছিল। এ সময় জসিম ও মোহনসহ ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল পুলিশের উপস্থিতি টের পেয়ে আভিযানিক দলকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি বর্ষণ করে। তবে সৌভাগ্যবশত গুলি পুলিশের গায়ে লাগেনি, তবে গোলাগুলির ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত ও আহত হন।

পরবর্তী সময়ে নিজেদের আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার সরকারি পিস্তল থেকে ৮ রাউন্ড পাল্টা গুলি ছোড়েন। এতে হামলাকারী জসিম উরুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল ঘেরাও করে জসিম ও মোহনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, "অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"


এ সম্পর্কিত আরো খবর