ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও আতঙ্কের নাম ইমরান আটক


  • আপলোড সময় : শনিবার ১৫ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজির আতঙ্কের প্রতীক ইমরানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রূপসী এলাকা থেকে ঢাকার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমরান রূপসী এলাকার বাসিন্দা দিলার ছেলে। ইমরানকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

পুলিশ সূত্রের খবর, ঢাকার একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ইমরানসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নতুন মামলার প্রস্তুতি চলছে। তবে ঠিক প্রশাসনের কোন বিশেষ ইউনিট বা সংস্থা তাঁকে গ্রেপ্তার করেছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় রাজত্ব চালানো চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী ইমরান গ্রেপ্তারের খবরে রূপসী এলাকার ব্যবসায়ী, পোশাক শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এই খবর পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এলাকায় স্থায়ী শান্তি রক্ষায় তার দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর