ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,  ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত থেকে আমদানি করা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত জাপানে ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাকরির বহাল তবিয়তে ওকালতি! বিপাকে সরাইল থানার ওসি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন নারিতায় বিমানে ত্রুটি: সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা রহস্য: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার বরগুনার ডাকবাংলোর ৩ মরদেহ উদ্ধার: চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ৫০ গজ দূর থেকে বাইক উদ্ধার, বন্ধু দ্বীপকে জেরা করছে পিবিআই স্পিন ঘূর্ণিতে ক্যারিবীয়দের গুঁড়িয়ে বাংলাদেশের লিড, রেকর্ড নাঈমের

ভিয়েতনামের চেয়েও ইরানে বেশি অস্ত্র শক্তি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ১১:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বেশি ফায়ারপাওয়ার বা অস্ত্র শক্তি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

 

সোমবার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত এক বিশেষ সামরিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে দেওয়া গুরুত্বপূর্ণ বক্তব্যে গালিবাফ জোর দিয়ে বলেন, চলমান যুদ্ধ ও শান্তির চক্রে আটকা পড়া এড়াতে তেহরানকে অবশ্যই কৌশলগত ও সামরিক দিক থেকে ‘প্রতিরোধের একটি শক্তিশালী ও চরম বিন্দুতে’ পৌঁছাতে হবে। শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা রুখে দিতে এবং জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে প্রতিরক্ষা প্রযুক্তি বৃদ্ধিতে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন বলে সতর্ক করেন তিনি।

 

এর আগে চলতি মাসের ১ আগস্ট এক গণসমাবেশে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে গালিবাফ মন্তব্য করেছিলেন যে, ইরান বর্তমান ভূরাজনৈতিক যুদ্ধে ইতোমধ্যে জয়লাভ করেছে। সেসময় তিনি পুরো ইরানি জাতিকে একটি উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের আশাবাদ ও প্রত্যাশা বজায় রাখার জোর আহ্বান জানিয়েছিলেন।

 

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে ইরানের শীর্ষস্থানীয় এই পার্লামেন্ট স্পিকারের সুনির্দিষ্ট বক্তব্যটি।



এ সম্পর্কিত আরো খবর