ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাচাই ছাড়াই দায়িত্ব: ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলোচনার মাধ্যমেই দুই দেশের সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার৩১ জন সরকারের ১৮০ দিনে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির: মাহদী আমিন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছে সরকার: মাহদী আমিন রাজধানীতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে নারী পরিচালিত ‘মহিলা বাস’ বাংলাদেশের কাছে লজ্জার হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার মুখে অস্ট্রেলিয়া নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দিনের সফরে ঢাকায় ভারতের শিল্পপতিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব সংস্থায় চালু হচ্ছে সৌরবিদ্যুৎ: মীর শাহে আলম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু

ঘুমন্ত মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা!


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ১২:৩০ পিএম

নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জে ঘুমন্ত মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে আইনি বিপাকে পড়েছেন এক ব্যক্তি। জাহাজের উচ্চ শব্দ সৃষ্টিকারী 'ফগহর্ন' বাজিয়ে বন্যপ্রাণীকে অপ্রয়োজনে বিরক্ত করার অপরাধে স্থানীয় প্রশাসন তাকে ৫০ হাজার ক্রোনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা করেছে।


উত্তর মেরু থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম সালবার্ডের একটি সমুদ্রখাঁড়ি দিয়ে একটি জাহাজ যাওয়ার সময় উপকূলে একটি মেরু ভালুককে ঘুমিয়ে থাকতে দেখেন আরোহীরা। এ সময় জাহাজে থাকা এক ব্যক্তি অহেতুক ফগহর্ন বাজালে বিকট শব্দে ভালুকটির ঘুম ভেঙে যায় এবং সেটি ভয় পেয়ে স্থান পরিবর্তন করে চলে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই অঞ্চলের গভর্নর লার্স ফাউসে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেন।


সালবার্ড দ্বীপপুঞ্জের পরিবেশ আইন অনুযায়ী, ১৯৭২ সালে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষিত মেরু ভালুকসহ স্থানীয় বন্যপ্রাণীদের (যেমন: বল্গা হরিণ, ওয়ালরাস, সিল ও তিমি) গতিপথে বাধা সৃষ্টি করা, তাড়া করা বা অহেতুক দৃষ্টি আকর্ষণের চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ। ২০১৫ সালের বৈজ্ঞানিক জরিপ অনুযায়ী দ্বীপপুঞ্জটিতে মাত্র ২৫০টি মেরু ভালুকের অস্তিত্ব রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালেও ওয়ালরাসের খুব কাছাকাছি চলে যাওয়ার অপরাধে এক পর্যটককে ১১ হাজার ৫০০ ক্রোনার জরিমানা করা হয়েছিল। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।


এ সম্পর্কিত আরো খবর