ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

প্যারিস-তেহরান কূটনৈতিক চরম উত্তেজনা

দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা ফ্রান্সের


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ১১:২৮ এএম

ফ্রান্সে নিযুক্ত দুই ইরানি কূটনীতিককে আগামী কয়েক দিনের মধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। গত জুলাই মাসে ইরানে দায়িত্ব পালনরত দুই ফরাসি কূটনীতিকের ওপর হামলা ও গ্রেপ্তারের ঘটনাকে ‘অসহনীয় ও পরিকল্পিত অপরাধ’ আখ্যা দিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এই পাল্টা পদক্ষেপের ঘোষণা দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো।


ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৯ জুলাই তেহরানে তাদের দুজন ফরাসি কূটনীতিককে অন্যায় ও পরিকল্পিতভাবে হেনস্তা ও আটক করা হয়। তিনি দাবি করেন, ফ্রান্সে অবস্থানরত ইরানি শিল্পী, বিজ্ঞানী ও গবেষকদের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষে ফ্রান্সের স্পষ্ট ও জোরালো অবস্থানের কারণেই তেহরানের প্রশাসন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।


সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের জানুয়ারির অভ্যন্তরীণ দমনপীড়ন ও সামরিক হামলার জাঁতাকলে পড়ে মূলত ইরানের সাধারণ মানুষই বর্তমান চরম উত্তেজনাকর পরিস্থিতির প্রধান শিকার হচ্ছে।


অন্যদিকে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (IRNA) তথ্যমতে, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত একটি সংবেদনশীল তদন্ত পরিচালনা করার সময় ‘বিদেশি হস্তক্ষেপের’ সন্দেহে ওই দুই ফরাসি কূটনীতিকের মুখোমুখি হন ইরানি গোয়েন্দারা। পরবর্তীতে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ফরাসি রাষ্ট্রদূতের জিম্মায় হস্তান্তর করা হয়েছিল এবং সম্প্রতি তাদের ফ্রান্সে ফেরত পাঠিয় পুনরায় ইরানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ফরাসি পদক্ষেপের বিরোধিতা করে অভিযোগ জানান, মধ্যপ্রাচ্য ও গাজা সংকট নিয়ে ফ্রান্সসহ অন্যান্য পশ্চিমা বিশ্ব চরম দ্বিমুখী নীতি ও ভণ্ডামির আশ্রয় নিচ্ছে।


মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ ভূরাজনৈতিক উত্তেজনার জেরে ফ্রান্স ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক বর্তমানে চরম টানাপোড়েনে রূপ নিয়েছে।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর