ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

পর্যটকদের সামনে ঘোড়াকে টেনে নিয়ে গেল বিশালাকৃতির বাঘ


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে পর্যটকদের চোখের সামনে এক অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনা ঘটেছে। জিপ সাফারিতে থাকা দর্শনার্থীদের সামনে থেকে একটি ঘোড়াকে কামড়ে ধরে বনের গহীনে টেনে নিয়ে গেছে বিশাল আকারের এক রয়্যাল বেঙ্গল টাইগার। চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিখ্যাত করবেট জাতীয় উদ্যানের অদূরে গারজিয়া এলাকার একটি রাস্তার মোড়ে ঘটনাটি ঘটে। কাছেই একটি ঐতিহ্যবাহী মন্দির থাকায় স্থানটিতে প্রতিনিয়ত অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর আনাগোনা থাকে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পর্যটকবাহী সাফারির জিপ দাঁড়িয়ে থাকা অবস্থাতেই রাস্তার ধার থেকে বাঘটি তীব্র শক্তিতে তার চোয়াল দিয়ে একটি ঘোড়ার গলা চেপে ধরে আছে। এ সময় ঘোড়াটি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, পর্যটকদের চোখে পড়ার আগেই বাঘের হামলায় ঘোড়াটির মৃত্যু হয়েছিল।

প্রকাশ্য দিনের আলোয় বন্য বাঘের এমন আক্রমণ ও হিংস্র রূপ দেখে সাফারির জিপে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জিপে থাকা শিশুদের ভয় পেয়ে চিৎকার করতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যেই বিশালকৃতির বাঘটি কোনো প্রতিরোধ ছাড়াই মৃত ঘোড়াটিকে টেনে রাস্তার পাশের ঘন জঙ্গলের দিকে নিয়ে যায় এবং চোখের নিমেষে উধাও হয়ে যায়।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের এই করবেট ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে প্রায় ২৬০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যা ভারতের অন্য যেকোনো অভয়ারণ্য বা জাতীয় উদ্যানের চেয়ে সংখ্যায় সর্বোচ্চ।


এ সম্পর্কিত আরো খবর