ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে মারধর ও চাঁদা আদায়: গ্রেপ্তার ১


  • আপলোড সময় : শনিবার ২২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৪২ পিএম

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া নীলার মোড়ে নিজ মুদিদোকান ও বিকাশ এজেন্ট ব্যবসাপ্রতিষ্ঠানে কাওছার আলী (৩২) নামের এক ব্যবসায়ীকে মারধর করে ১৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার (২১ আগস্ট) চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুমিরদিয়া ক্লাবপাড়া এলাকার বাসিন্দা কাওছার আলীর কাছে কিছুদিন ধরে আসামিরা বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। গত ৬ আগস্ট ইয়াবা সেবনের টাকা দাবি এবং ২০ আগস্ট মোবাইল ফোনে চাপ দেওয়ার পর ওই দিন দুপুরে ও সন্ধ্যায় কয়েক দফায় হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে ২০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধের প্রস্তুতিকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দোকানে ঢুকে কাওছারকে এলোপাতাড়ি মারধর করে। সেখান থেকে জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে কেদারগঞ্জ আদর্শ স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। স্কুলের নৈশপ্রহরী সাগরের উপস্থিতিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ক্যাশ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ছাড়াও অতিরিক্ত এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগামী সোমবারের (২৪ আগস্ট) মধ্যে চাঁদা না দিলে স্ট্যাম্প লিখে নেওয়া বা প্রাণনাশের হুমকি দিয়ে রাত আনুমানিক ৩টা ৭ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা কাওছারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় ভুক্তভোগী কাওছার বাদী হয়ে স্থানীয় তপু (২৫), তিতাস (২৫), সজল (২২), মুন্না (১৯), ইকবাল (২২), সজীব (২৪) ও আশা (২৩)-সহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে এজাহার দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর