ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সরকারি হাসপাতালে আগুন, ১৫ শিশুর মৃত্যু চট্টগ্রামে লাখো আশেকে রাসুলের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস সাম্য ও মানবিকতার আদর্শে সমাজ গড়ার আহ্বান: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলো এখন বেইজিংয়ের নাগালে মস্কোতে আকস্মিক অবতরণ করল মার্কিন সামরিক বিমান থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন আইএমএফের জনবিরোধী শর্ত থেকে দূরে সরছে সরকার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক ইয়েমেনের হোদেইদায় সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি নিহত বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে বৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্কতা জারি

সাম্য ও মানবিকতার আদর্শে সমাজ গড়ার আহ্বান: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ১০:৫৭ এএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির চিরন্তন দিশারি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পুণ্যময় দিনটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে। প্রায় সাড়ে ১৪ শত বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। দীর্ঘ ৬৩ বছরের কর্মময় ও আদর্শিক জীবন অতিবাহিত করে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ১২ রবিউল আউয়াল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন।

মহানবী (সা.)-এর ধরাধামে শুভ আগমনের পূর্বে পুরো আরব সমাজ ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। সামাজিক অরাজকতা, অন্যায়, অবিচার, হানাহানি ও পৌত্তলিকতায় নিমজ্জিত সেই সময়কে ইতিহাসের পাতায় ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। মানুষ যখন স্রষ্টাকে ভুলে নানাবিধ পাপাচার ও গোত্রীয় সহিংসতায় মেতে উঠেছিল, ঠিক তখনই মানবজাতিকে সত্য, সুন্দর ও হেদায়াতের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেন।

শৈশব থেকেই মহানবী (সা.) চাতুর্য ও পাপাচার মুক্ত থেকে অনন্য চরিত্র এবং গভীর ধ্যানমগ্নতার পরিচয় দেন। অতি অল্প বয়সেই তিনি মহান আল্লাহর প্রেমে অনুরক্ত হন এবং মক্কার কাছেই হেরা পর্বতের গুহায় দীর্ঘ সময় একাকী ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে তিনি মহীয়সী নারী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর দীর্ঘ সাধনা ও অপেক্ষার পর মাত্র ৪০ বছর বয়সে তিনি লাভ করেন নবুয়ত অর্থাৎ মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও ঐশী বার্তা।

পবিত্র কোরআন শরীফে ও ইসলামী চিন্তাবিদদের বর্ণনায় বিশ্বনবীর মর্যাদা অসীম। মানবজাতির মুক্তি, সামাজিক সাম্য প্রতিষ্ঠা এবং তৎকালীন আরব জাহানের সামাজিক ও নৈতিক বিপ্লবের নিরিখে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র ধর্মপ্রাণ মুসলমানেরা জশনে জুলুস, সালাত-সালাম, মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর রেখে যাওয়া শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ ও অন্যায় পরিহার করে একটি শান্তি পূর্ণ, সম্প্রীতিময় ও সাম্যভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের ওপর তাঁরা বিশেষভাবে জোর দেন।

শুভ এই দিনটি উপলক্ষ্যে আজ সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বিবিধ অনুষ্ঠানমালা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে, অন্যদিকে জামায়াতে ইসলামী পালন করছে মাসব্যাপী ‘সিরাতুন্নবী (সা.)’ কর্মসূচি। এছাড়া অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দলগুলোও নাত-সন্ধ্যা ও দোয়ার আয়োজনের মাধ্যমে প্রিয় নবীর স্মৃতি স্মরণ করছে।


এ সম্পর্কিত আরো খবর