ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

মুনা তাসনিমসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৩৯ পিএম

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীসহ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।


দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহাঙ্গীর আলম আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাইদা মুনা তাসনিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং তা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।


আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানের সময় নির্ভরযোগ্য সূত্রে কমিশন জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন জানানো হয়।


আদালতের আদেশে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তৌহিদুল ইসলাম চৌধুরী, তার স্ত্রী ও সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, তাদের সন্তান আলাতী আজফার চৌধুরী এবং জাভেদ অপগেন হেপেন।


দুদকের আবেদনে বলা হয়, তৌহিদুল ইসলাম চৌধুরী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে কমিশন। তার স্ত্রী সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাওয়ার সুযোগ বন্ধ করা প্রয়োজন। তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতের প্রয়োজনীয় আদেশ চাওয়া হয়।


দুদকের আবেদনের শুনানি শেষে আদালত বিষয়টি বিবেচনা করে চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। তবে তাদের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ এখনো অনুসন্ধানাধীন।


এ সম্পর্কিত আরো খবর