ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,  ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা দিয়ে শ্রমিক হত্যা: ৯ লাখ টাকার বিনিময়ে আপস উসকানিমূলক অডিও বিতর্ক: সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে হোয়াইট হাউসে ৩ সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত জাতিসংঘে সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৭ দিনের রিমান্ড আবেদন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল শুধু নাবিক তৈরি নয়, গড়ে তুলতে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি: নৌমন্ত্রী চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: মীর শাহে আলম দেশের ব্যাংকিং খাতে আসছে নতুন চার ডিজিটাল ব্যাংক

নতুন নির্বাচকদের সুযোগ দিতেই কি এনসিএলে নেই বাশার?


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:২৬ পিএম

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পরও আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) স্কোয়াড বা দল নির্বাচনে কোনো ভূমিকা রাখছেন না জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আগামী মাসে লাল বলের এই ঘরোয়া টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও, এর দল গোছানোর প্রক্রিয়ায় প্রধান নির্বাচকের এই অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেন হাবিবুল বাশার। এরপর থেকে জাতীয় দল থেকে শুরু করে দেশের ঘরোয়া ক্রিকেটের সমস্ত দল নির্বাচনেই তাঁর সরব উপস্থিতি ছিল। সম্প্রতি নির্বাচক প্যানেলে কিছু পরিবর্তন এসেছে। প্যানেলে নতুন করে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন সাবেক দুই ক্রিকেটার নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর আগে থেকেই দায়িত্ব পালন করছিলেন হাসিবুল হোসেন শান্ত, তবে গত মাসে তাঁকে নারী ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে স্থানান্তর করা হয়। ফলে বর্তমানে পুরুষ দলের নির্বাচক প্যানেলে তিন জন সদস্য দায়িত্ব পালন করছেন।

 

আসন্ন এনসিএলের জন্য খেলোয়াড় বা দল নির্বাচনের প্রক্রিয়া অনেক আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, প্রধান নির্বাচক হয়েও বাশার এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন। এ বিষয়ে সংবাদমাধ্যম ঢাকা পোস্টের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলে হাবিবুল বাশার নিজে বিষয়টি নিশ্চিত করেন এবং এর পেছনের কারণও ব্যাখ্যা করেন।

 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আগে থেকেই আলোচনা হয়েছিল। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আমাকে আগে থেকেই জানানো হয়েছিল। আলাপ হয়নি যে সেটা কিন্তু না, আলাপ করেই সিদ্ধান্ত হয়েছে। হয়তো নতুন যে দুজন নির্বাচক রয়েছেন তাদের দেখতে এমন সিদ্ধান্ত হতে পারে। শুধু এই এনসিএলে ইনপুট থাকবে না আমার, এরপর বাকিগুলো নিয়ে আলাপ হয়নি।’ সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, এই সময়ে জাতীয় দলের ব্যস্ততাও তাঁর এই সিদ্ধান্তের পেছনে অন্যতম একটি কারণ ছিল।

 

এদিকে, পুরো বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে গেছেন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের দল নির্বাচনে প্রধান নির্বাচকের এমন দূরত্ব বজায় রাখা নিয়ে ক্রিকেট মহলে বিভিন্ন গুঞ্জন ডালপালা মেলছে।


এ সম্পর্কিত আরো খবর