ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত

মায়ের অগোচরে পুকুরে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:১২ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পানিতে ডুবে আব্দুল্লাহ নামের মাত্র দুই বছরের এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। চোখের পলকে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গেদু খান বাড়িতে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা কালাম খানের পুত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির মা খাদিজা গৃহস্থালির নানা কাজে ব্যস্ত সময় পার করছিলেন। পরিবারের সবার অগোচরে ছোট্ট আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।


দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


কম বয়সি শিশুদের ক্ষেত্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে শিশুটির মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম।


এ সম্পর্কিত আরো খবর