ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় আহত বিএনপি নেতা মোহাম্মদ আলীর খোঁজ নিলেন ‘বন্ধু মহল’


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১২ পিএম

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া

যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণ সমাজসেবক ও ইউনিয়ন বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে ছুটে গেছেন স্থানীয় যুবকরা। সোমবার সকালে সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর শীর্ষ নেতৃবৃন্দ তার বাসভবনে উপস্থিত হয়ে শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।


জানা গেছে, গত কয়েকদিন আগে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং উদীয়মান সমাজসেবক মোহাম্মদ আলী। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন। তার এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলের মানুষের মাঝে উৎকণ্ঠা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সকালে ‘বন্ধু মহল’ সংগঠনের এক প্রতিনিধিদল তার বাড়িতে গিয়ে সার্বিক অবস্থার খোঁজ নেন।


এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ আলীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং উন্নত চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে তারা মহান আল্লাহর দরবারে তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।


সাক্ষাৎকালে ‘বন্ধু মহল’-এর নেতৃবৃন্দ স্মরণ করেন যে, মোহাম্মদ আলী একজন মানবিক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন মামলার কারণে তিনি নানা ধরনের হয়রানির শিকার হলেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো থেকে পিছু হটেনি। এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। এই মানবিক নেতার অসুস্থতার খবর পেয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত তার খোঁজখবর রাখছেন।


এ সময় উপস্থিত ছিলেন ‘বন্ধু মহল’-এর সভাপতি আনিছুর রহমান বিপ্লব, বাকী বিল্লাহ, তুহিন আক্তার পলাশ, ডা. নয়ন হোসেন, আব্দুর রহিম, সাঈদ ইবনে হানিফ, মোতালেব মোল্লা, হুমায়ুন কবির প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর