ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০৫ অক্টোবর ২০২৬,  ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথে পিটিআইয়ের লংমার্চ শুরু নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে ব্যাপক বিক্ষোভ অর্থাভাবে বন্ধ চিকিৎসা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ হাফেজ সোহানুর ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর বারিধারায় গাড়িচাপায় শ্রমিক হত্যা: কিশোরের জামিন আবেদন নামঞ্জুর বহর আধুনিকায়নে ১০টি এয়ারবাস ক্রয়ে চুক্তি সই করছে বিমান উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জুনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না: ঘালিবাফ প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে নিখোঁজের দুদিন পর অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১৪ পিএম

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দি‌কে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহাদত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ নামক স্থানে ফাঁকা মাঠের একটি ক্ষেত‌ে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শাহাদতকে শ্বাসরোধ ক‌রে হত্যার পর তার অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।

সদর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল‌ের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এ সম্পর্কিত আরো খবর