ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫

ঢাকার ট্রাফিক ও গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬ সময় : ১:১৩ পিএম

রাজধানী ঢাকার দীর্ঘদিনের তীব্র যানজট এবং গণপরিবহন খাতের চরম বিশৃঙ্খলা দূর করে একটি আধুনিক, সুশৃঙ্খল ও নিরাপদ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সরাসরি সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকার সামগ্রিক গণপরিবহন ব্যবস্থাপনা ঢেলে সাজানো, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নগরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষস্থানীয় সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী হেভিওয়েট কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

 

এছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

বৈঠক সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার গণপরিবহন খাতের বর্তমান নৈরাজ্য, ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় যানবাহনের দৌরাত্ম্য, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা রোধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নগরীর গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলিত ও আধুনিক কাঠামোর আওতায় নিয়ে আসার জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


এ সম্পর্কিত আরো খবর