ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

মীর মুগ্ধসহ ১১ হত্যা

২৬ আসামির বিচার শুরু হবে কি না, ট্রাইব্যুনালের আদেশ আজ


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০৪ এএম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২৬ আসামির বিচারিক প্রক্রিয়া শুরু হবে কি না, সে বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত দেবেন আদালত।

 

আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আদেশের জন্য দিন ধার্য রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

 

মানবতাবিরোধী অপরাধের এই চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত মোট ২৬ আসামির মধ্যে ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের ৮ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা। অন্যদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমসহ ১৮ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

 

প্রসিকিউশনের আনীত প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজনকে হত্যা করা হয়। সেসময় উবারচালক মোখলেছুর রহমানকে পুলিশের এপিসি দিয়ে পিষ্ট করে মরদেহ গুম করার উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়ার নৃশংস বিবরণ দেওয়া হয়। পরবর্তীতে ১৯ জুলাই একই এলাকায় পুনরায় গুলি চালিয়ে আরও চারজনকে হত্যার অভিযোগ এনে এটিকে পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন। চার্জ গঠিত হলে আনুষ্ঠানিকভাবে এর বিচার কাজ শুরু হবে।

 


এ সম্পর্কিত আরো খবর