ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকেসহ তিন জন


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৪:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে আটক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে দিল্লির একটি স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এক বছরের জন্য শান্তি বজায় রাখার শর্ত ও মুচলেকায় তাঁদের জামিন মঞ্জুর করেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা। গতকাল শনিবার দিল্লির একটি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকেকে আটক করার পর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের প্রতিরোধমূলক আটক দেখানো হয়েছিল। আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫০ হাজার রুপির জামিনদার বন্ড এবং আগামী এক বছর কোনো ধরনের শান্তিভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টি না করার মুচলেকায় তাঁদের মুক্তি দেন।


এর আগে শনিবার যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় ১৩ কোটি ভোট বাদ দেওয়ার গুরুতর অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচি ঠেকাতে রাজনীতিবিদসহ তিন হাজারের অধিক বিক্ষোভকারীকে আটক করা হলেও রাতেই ইউটিউবার ধ্রুব রাঠিসহ অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়। এদিকে শনিবার দিল্লি মেট্রো পরিষেবা বন্ধ রাখার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশনার পর আজ সকালে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও বিভিন্ন স্টেশনে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


সিজেপির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে কোটি কোটি ভোট বাদ দেওয়া এবং ভোট কারচুপির সুনির্দিষ্ট জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন দমনে রাজধানীতে এক প্রকার ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে। বস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের রূপকার অভিজিৎ দীপকে কর্তৃক প্রতিষ্ঠিত এই সিজেপিকে নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সিজেপিকে বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী ও আম আদমি পার্টির ‘বি-টিম’ এবং ‘বিদেশি শক্তির মদদপুষ্ট অস্থিতিশীলতাকারী শক্তি’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা সবার থাকলেও নৈরাজ্য ছড়ানোর অধিকার কারো নেই।


এ সম্পর্কিত আরো খবর