ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড


  • আপলোড সময় : রবিবার ১১ অক্টোবর, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে পৌঁছেছে। আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে, যা প্রায় লাখের কাছাকাছি। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩, খুলনায় ৩০৪, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, ময়মনসিংহে ৭০ এবং রংপুর বিভাগে ৮৪ জন ভর্তি হয়েছেন।


চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬ এবং জুনে ১৩ জন প্রাণ হারান। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে মোট ৯২ হাজার ৪০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডাব্লিউএইচও ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশক নিধন জোরদার না করলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


এ সম্পর্কিত আরো খবর