ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর

নির্বাচনে পিছিয়ে নেতানিয়াহু, বিরোধীরা এগিয়ে ১৮ আসনে: জরিপ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:০৪ এএম

আসন্ন ইসরায়েলি সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নতুন এক মতামত জরিপে বড় ধাক্কা খেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে তাঁর ক্ষমতাসীন জোটের চেয়ে ১৮টি আসন এগিয়ে রয়েছে বিরোধী জোট। সোমবার প্রকাশিত চ্যানেল ১২-এর এক সমীক্ষায় দেখা গেছে, ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) নেতানিয়াহুবিরোধী দলগুলো ৬৭টি আসনে জয়ী হতে পারে, যেখানে তাঁর ক্ষমতাসীন দল ও জোট পাবে মাত্র ৪৯টি আসন।

 

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমীক্ষার তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসনের বিপরীত নেতানিয়াহুবিরোধী জিওনিস্ট দলগুলো পাবে ৫৪টি আসন এবং আরব দলগুলো পাবে ১৩টি আসন। অন্যদিকে ‘থার্ড ব্লক’ হিসেবে আখ্যায়িত একটি জোট ৪টি আসন পেতে পারে। ১,২০৯ জন প্রাপ্তবয়স্ক ভোটারের ওপর পরিচালিত এই জরিপে সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াসার পার্টি ২৩টি আসন পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। এর বিপরীতে নেতানিয়াহুর লিকুদ পার্টি আগের চেয়ে এক আসন কমে ২০টিতে নেমে এসেছে।

 

প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্যতার বিচারেও নেতানিয়াহুর চেয়ে বেশ এগিয়ে গিয়েছেন সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকট। জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশ ভোটার আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৩৫ শতাংশ ভোটারের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ৩৭ শতাংশ সমর্থন পেয়ে নেতানিয়াহুর (৩৬%) চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন।

 

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বায়াত পার্টি ১৩টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং অ্যাভিগডোর লিবারম্যানের ইয়েসরাইল বেইতেনু দল ৯টি করে আসন পেতে পারে। এর বাইরে ধর্মীয় ও ডানপন্থী দলগুলোর সমর্থন হ্রাস পাওয়ার চিত্র উঠে এসেছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতার শীর্ষে থাকা নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের জনপ্রিয়তা যে আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে, এই জরিপ তারই ইঙ্গিত দিচ্ছে।

 


এ সম্পর্কিত আরো খবর