ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের

চুয়েট উপাচার্য ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ১১:৩৩ এএম

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম নিজ কার্যালয়ে প্রায় ২১ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত উপাচার্যসহ অবরুদ্ধ ১০-১১ জন ব্যক্তি ভবনের ভেতরে আটকে ছিলেন এবং আন্দোলনকারীরা রাতভর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, সোমবার সকাল ৯টার দিকে চুয়েট শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছাড়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে উপাচার্যের পাশাপাশি চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, তাঁর সহযোগী এবং কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী ভবনের ভেতরে আটকে পড়েন। সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবি জানান।

দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় ভবনের ভেতরে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহ ভবনটিতে প্রবেশ করে প্রকৌশলী শাহরিয়ারের রক্তচাপ ঝুঁকিপূর্ণ মাত্রায় (১৭০/১০০ মিমি পারদ) পেয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। উপাচার্য শেখ শরীফুল আলম জানান, তিনি নিজে সুস্থ থাকলেও ভেতরে থাকা দুইজন অ্যালামনাই সদস্য উচ্চ রক্তচাপে ভুগছেন এবং দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় সবাই ক্লান্ত ও অসুস্থ বোধ করছেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সাবেক উপাচার্যকে অপসারণের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন ও কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। ফলে তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর