ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

এনসিপির কমিটি পুনর্গঠন: নতুন দায়িত্বে নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ-সারজিস


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৬:২৪ পিএম

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন ও রেশাফলিং হতে যাচ্ছে। দলটিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে বিলুপ্ত করা হচ্ছে বেশ কয়েকটি পদ, যার বিপরীতে সৃষ্টি করা হচ্ছে নতুন একাধিক শীর্ষ নেতৃত্ব। আহ্বায়ক ও সদস্য সচিব পদ অপরিবর্তিত থাকলেও মুখ্য সমন্বয়ক এবং মুখ্য সংগঠকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে যুক্ত হচ্ছেন তরুণ ও আলোচিত নেতারা। সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তে আজ রাতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির এই নতুন দায়িত্ব বণ্টন ঘোষণা করার কথা রয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল তৈরি করেছে।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সূত্র নিশ্চিত করেছে যে, আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলটিতে দুই শতাধিক নেতাকর্মী যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন সময়ে নানা পদও তৈরি করা হয়েছিল। তবে সম্প্রতি দলটির কার্যালয়ে আয়োজিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর বিশেষ সভায় মুখ্য সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) এবং মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল)-সহ চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিবর্তে দুটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দুটি সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক জানান, বেশ কয়েকটি পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেকগুলো নতুন উপ-কমিটির প্রধানের নামও দ্রুত ঘোষণা করা হবে।


সংগঠনের বিশ্বস্ত সূত্র অনুযায়ী, পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হচ্ছে। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়ে সারজিস আলম মূল সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন, আর তাদের সঙ্গে সহপ্রধান হিসেবে কাজ করবেন আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।


দলীয় সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দলটির সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে এনসিপির শীর্ষ নেতারা সশরীরে অংশ নেবেন। একই সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভার তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবরের মধ্যেই পুনর্গঠিত কমিটি ও নতুন নেতাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক পর্ষদের ওই সভায় দলটির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, নুসরাত তাবাসসুমসহ সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত অংশ নেন।


এ সম্পর্কিত আরো খবর