ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ট্রাইব্যুনালের দুই বছর, ৭০ মামলায় আসামি ৪৮৮ জন


  • আপলোড সময় : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ সময় : ১১:১৪ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ ১৪ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং গুম-খুনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচার শুরু হয়। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে বিচারাধীন ৭০টি মামলায় আসামি হিসেবে ৪৮৮ জনের নাম রয়েছে। এরই মধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

 

এসব মামলায় দণ্ডিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও দলটির শীর্ষ নেতারা। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত দুই বছরে বিচারকাজ এগিয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরসহ ২০ জন প্রসিকিউটর দায়িত্ব পালন করছেন। পুনর্গঠনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ। এসব মামলার মধ্যে কয়েকটি সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। এ ছাড়া আরও একটি মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার মধ্যে বিডি ও বিবিধ মামলা মিলিয়ে মোট সংখ্যা ৭০। এর মধ্যে ট্রাইব্যুনাল-১-এ ৪৩টি এবং ট্রাইব্যুনাল-২-এ ২৭টি মামলা রয়েছে। এসব মামলায় আসামিদের একটি অংশ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও অনেকে এখনো পলাতক।

 

ট্রাইব্যুনাল-১-এর ১২টি বিডি মামলায় আসামি রয়েছেন ১২০ জন। তাঁদের মধ্যে ৩২ জন গ্রেপ্তার হয়েছেন। বাকি ৮৮ জন পলাতক রয়েছেন। একই ট্রাইব্যুনালের ৩১টি বিবিধ মামলায় আসামির তালিকায় ১৩৩ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার, ৫৯ জন পলাতক এবং একজনের মৃত্যু হয়েছে।

 

অন্যদিকে ট্রাইব্যুনাল-২-এর ১৪টি বিডি মামলায় আসামির সংখ্যা ২০৮। তাঁদের মধ্যে ১৫৬ জন পলাতক রয়েছেন। অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ ট্রাইব্যুনালের ১৩টি বিবিধ মামলায় আসামি রয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে ২৬ জন গ্রেপ্তার হয়েছেন, পলাতক রয়েছেন একজন।

 

দুই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সাতটি বিডি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট ৬৮ জনকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এ ছাড়া একজনকে ক্ষমা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। বাকি দণ্ডিতদের অবস্থান ও সাজা কার্যকরের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

 

ট্রাইব্যুনাল পুনর্গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রসিকিউশন। সেখানে গত দুই বছরের বিচারকাজের অগ্রগতি, চলমান মামলার অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।

 


এ সম্পর্কিত আরো খবর