ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ভাবনা বিসিবির


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৯:০১ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষেও একটি সিরিজ খেলার কথা রয়েছে।


এমন ব্যাস্ততার মধ্যেও আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের অক্টোবরে হতে পারে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।


আইসিসির ভবিষ্যত সূচির বাইরে এই সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি করতে চায় তারা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটি জানিয়েছে।


সবকিছু ঠিক থাকলে এই সিরিজে হতে পারে তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেছেন, 'আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।'


এ সম্পর্কিত আরো খবর