ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


রোহিত। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৬:১৫ পিএম

পটুয়াখালী শহরের সাহাপাড়ার পশ্চিম আরামবাগ এলাকার বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে রোহিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই পুকুর থেকে শিশু রেহিতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটির পিতার নাম শ্যামল সরকার। 

পারিবারিক সূত্র জানায়, শিশু রোহিত সাহাপাড়া এলাকায় বি-টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুরে রোহিত বাড়ির উঠানে খেলছিল। দুপুর আনুমানিক ২ টার পর থেকে রোহিতকে সেখানে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে রোহিতকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন রোহিতকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। রোহিতের খোঁজ না পেয়ে পুলিশকে অবহিত করা হয়। খোঁজা খুঁজির এক পর্যায়ে রাত ১০ টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে শিশু রোহিতের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুপুর ২ টার পর থেকে শিশুটির খোঁজ পাচ্ছিল না স্বজনরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এরপর পুলিশও শিশুটির খোঁজে মাঠে নামে। পরে রাতে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর