ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিমাগো প্রথমবারেই দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবিপ্রবি ১২তম


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

কাজী বাবলা, পাবনা  প্রতিনিধি

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন কর্তৃক ২০২৫ সালে প্রকাশিত সিমাগো র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২তম স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এই র‌্যাঙ্কিংয়ের তথ্যানুসারে জানা যায়, ২০০৯ সাল থেকে সিমাগো র‌্যাংকিং প্রকাশিত হলেও এবারই প্রথম সিমাগো র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

রোববার পাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের এ তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়।

এ বিষয়ে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিমাগো র‌্যাংকিংয়ে প্রথমবার স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সকলে একসাথে নিয়মের মধ্যে কাজ করলে অতি দ্রæত এই প্রতিষ্ঠান দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে দৃঢ় বিশ্বাস। 

সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিং মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‌্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। এবারের র‌্যাংকিংয়ে পাবিপ্রবির অবস্থান স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উন্নতি করছে।     

বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫১টি বিশ্ববিদ্যালয় এবারের তালিকায় স্থান পেয়েছে। র‌্যাংকিংয়ে এই বছরও বিশ্বসেরা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।



এ সম্পর্কিত আরো খবর