ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৩২ এএম

জরুরি মেরামত কাজের জন্য আজ বুধবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডেমরা সংলগ্ন একাধিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— বেগল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে শুরু করে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের পুরো এলাকা। এই নির্ধারিত সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সাময়িক এই গ্যাস সরবরাহ বন্ধের দরুন গ্রাহকদের যে অনাকাঙ্ক্ষিত অসুবিধা হবে, সেটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এ সম্পর্কিত আরো খবর