ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

দিল্লি বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ৩ ঘণ্টা আটকে রেখে জরিমানা


  • আপলোড সময় : বুধবার ২১ অক্টোবর, ২০২৬ সময় : ১২:৩৫ পিএম

ফ্রান্সের প্যারিস সফর শেষে নিজ দেশে ফেরার পর ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ তিন ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং ৫০ হাজার রুপি জরিমানা করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে। এ নিয়ে ভারতে কেন্দ্র ও পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) মধ্যে তীব্র রাজনৈতিক তোলপাড় ও বিতর্ক শুরু হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসে। এই ঘটনাকে কেন্দ্র সরকারের চরম 'রাজনৈতিক প্রতিহিংসা' ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আপ। তবে কাস্টমস বিভাগ ও ভারতের প্রধান রাজনৈতিক দল বিজেপি কাস্টমস আইন লঙ্ঘনের কারণেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে।

 

আম আদমি পার্টির পাঞ্জাব শাখার মিডিয়া প্রধান বলতেজ পান্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ ইশারায় বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান ও হেনস্তা করা হয়েছে। তিনি দাবি করেন, মোদি সরকারের পূর্ব অনুমতি না থাকায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে প্যারিসে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎসবে পাঞ্জাবের স্থানীয় কৃষিপণ্য প্রদর্শন করতে যান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্যারিসে নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল মুখ্যমন্ত্রীকে ন্যূনতম সৌজন্যমূলক অভ্যর্থনা জানাননি। দেশে ফেরার পরও ভ্রমণের ব্যাগ তদারকির অজুহাতে তাঁকে দীর্ঘ সময় বিমানবন্দরে বসিয়ে রাখা হয় এবং পরবর্তীতে উপর মহলের চাপে তাঁর হাতে ৫০ হাজার রুপির জরিমানার চালান ধরিয়ে দেওয়া হয়।

 

অন্যদিকে, দিল্লি বিমানবন্দর কাস্টমস বিভাগের বরাত দিয়ে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও তাঁর সহযোগীদের সঙ্গে থাকা লাগেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা কিছু অতিরিক্ত জিনিসপত্র থাকায় শুল্ক আইন অনুযায়ী ৫০ হাজার রুপির শুল্ক ও জরিমানা আরোপ করা হয়েছে। বিরোধী শিরোমণি আকালি দলের সাধারণ সম্পাদক বিক্রম সিং মজিথিয়া দাবি করেছেন, নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত মালামাল বহনের সুনির্দিষ্ট অভিযোগেই মান ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস, এবং সাংবিধানিক পদের মর্যাদার কথা ভেবেই বড় কোনো ব্যবস্থা না নিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

(সূত্র: দ্য ইকোনমিক টাইমস ও এনডিটিভি)

 


এ সম্পর্কিত আরো খবর