ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পটুয়াখালীতে উপজেলা শ্রমিকলীগ নেতা গ্রেফতার


মহাসিন জমাদ্দার। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১২:৫৮ এএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় শ্রমিক লীগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহাসিন জমাদ্দার (৪৫) কে গ্রেপ্তার করছে থানা পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ দিকে উপজেলা সদর ইউনিয়নের নলখোলা বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহসিন জমাদার উপজেলা সদর ইউনিয়নের নলখোলা এলাকার জমাদ্দার বাড়ির মৃত  হাশেম জমাদ্দারের ছেলে। তিনি দশমিনা উপজেলার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৮ নং ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ, ও অংক সংগঠনের নেতাকর্মীরা  ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী  আহত হয়।

এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দশমিনা থানায় সাবেক এমপি সহ আ'লীগের  শতাধিক নেতা  কর্মীদের বিরুদ্ধে মামলা একটি মামলা দায়ের করেন তিনি। পরে এজাহারের ভিত্তিতে সোমবার বেলা ১২ দিকে নলখানা বন্ধর এলাকা থেকে মামলার ৪১ নং আসামি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহাসিন জমাদারকে গ্রেফতার করে পুলিশ। 

এর আগে একই মামলায়, গত (১৪ মার্চ) শুক্রবার প্রথম প্রহরের রাত সেরে ২ টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি  সিকদার রিয়াদ হোসেন অপুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহাসিন জমাদারকে গ্রেফতার করে আাদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।


এ সম্পর্কিত আরো খবর