ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৫:১৭ এএম

গত কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পেলো রাজধানী ঢাকা। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে করে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। আর তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীর মানুষজন।


এদিন দুপুরের পর থেকেই এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস শুরু হয়। এরপর বিকেল তিনটার পর অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ মানুষদের জন্য আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। 


আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যেকোনো সময় বৃষ্টির পরশ বুলিয়ে দিতে পারে সেইসব এলাকার বাসিন্দাদের।


অবশ্য আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছেন, আজ রাজধানী ঢাকাসহ সিলেট ও খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর