দেশে প্রাণঘাতী হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস রিলিজ ও হেলথ বুলেটিন থেকে হাম পরিস্থিতি সংক্রান্ত এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের বিভাগে মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে— চট্টগ্রামে সর্বোচ্চ ২ জন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মোট ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।