ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে কৃষকের বাড়ি পুড়ে ছাই


সিরাজগঞ্জে কৃষকের বাড়ি পুড়ে ছাই। ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১১:৪০ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবু বক্কার (৫০) নামে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।


রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, উপজেলার নলকা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। কৃষক পরিবারের দা‌বি আগুন লেগে তা‌দের ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লাগোয়া তিনটি টিনের ঘর ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা নগদ টাকা, উৎপাদিত ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।



কৃষক আবু বক্কার বলেন, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করলেও সব কিছুই পুড়ে যায়।



কৃষকের নাতি সেখ আসিফ  বলেন, আমাদের আর মাথা গোঁজার ঠাঁই রইলো না। ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানানো হলেও তারা আসে প্রায় ৪০ মিনিট পর। অথচ ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১০-১৫ মিনিটের।


রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাফিজুর রহমান বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সব কিছুই পুড়ে গেছে। এতে কৃষকের ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


এ সম্পর্কিত আরো খবর