ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

প্রয়াত স্বামী চিন্ময়ানন্দের হলোবটের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে’ এক অভিনব প্রযুক্তির মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ থেকে ৩৩ বছর আগে প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতার বা ‘হলোবট’-এর সঙ্গে কেবল আলাপচারিতাই নয়, তাঁর কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন প্রধানমন্ত্রী।


রোববার (২৫ অক্টোবর ২০২৬) আয়োজিত এই সম্মেলনে চিন্ময় মিশন কর্তৃক তৈরি প্রযুক্তির সাহায্যে স্বামী চিন্ময়ানন্দের এই ত্রিমাত্রিক অবয়ব বা হলোবট ফুটিয়ে তোলা হয়। প্রযুক্তির মাধ্যমে প্রয়াত গুরুর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মোদি বলেন, “আপনার সঙ্গে দেখা হয়েছিল, এ আমার সৌভাগ্য। এখন যে কাজগুলো করতে চাই, তার জন্য আপনার আশীর্বাদ চাইছি।” জবাবে হলোবটটি প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করে এবং অতীতের নানা স্মৃতিচারণ করে।


উল্লেখ্য, ১৯৯৩ সালে শিকাগোয় বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বামী চিন্ময়ানন্দকে আমন্ত্রণ জানাতে গুজরাটের ভদোদরায় গিয়েছিলেন তৎকালীন তরুণ মোদি। সেই স্মৃতিচারণ করে হলোবটটি বলে ওঠে, “১৯৯৩-এ যে ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আজ তিনিই ভারতের প্রধানমন্ত্রী।” এ সময় প্রধানমন্ত্রীকে সতর্ক করে হলোবটটি বলে, “প্রধানমন্ত্রীজি, মনে রাখবেন, শিখরে থাকা মানুষ একা হন।” এমনকি প্রধানমন্ত্রীকে শ্রীখণ্ড খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সান্ত্বনা দিয়ে বলা হয়, “গোটা ভারত আপনার সঙ্গে রয়েছে নরেন্দ্র।”


এই অলৌকিক অনুভূতি ও অভিজ্ঞতার জন্য চিন্ময় মিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “হলোবটের সঙ্গে কথা বলতে গিয়ে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, যেন অতীতে ফিরে গেছি।”


মূলত হলোবট হলো হলোগ্রাম প্রযুক্তির এক উন্নত রূপ, যেখানে ত্রিমাত্রিক অবয়ব দেখে মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি ঠিক সামনেই বসে আছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রেকর্ড করা কণ্ঠস্বর এবং ভিডিও-অঙ্গভঙ্গির সমন্বয়ে তৈরি এই প্রযুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে কথা বলতে ও প্রশ্নের উত্তর দিতে সক্ষম।


এ সম্পর্কিত আরো খবর