ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ক্লিনিকে বিল বোর্ডে ভেসে উঠলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৯:২৭ পিএম

সাতক্ষীরা এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে ভেসে উঠলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে।


সোমবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে অবস্থিত মরহুম ডাক্তার মোস্তফা নূর মোহাম্মদের বিল্ডিংয়ে গ্রীন লাইফ হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারাবি নামাজ চলাকালে রাত ৯ টার দিকে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। মুহূর্তে খবরটি জেলা শহরের ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বৈষমী যদি ছাত্র আন্দোলন সাতক্ষীরা সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সোহাহিল মাহাদিনসহ অন্যান্যরা এসে উপস্থিত হন। তারা ক্লিনিকের ভেতরে ঢুকে ক্লিনিকে কর্মরত নার্সদের সাথে কথা বলার মুহূর্তে এই ক্লিনিকের কর্তব্যরত ডিজিটাল মার্কেটিং'র ডাক্তার নয়ন মজুমদার লাইন খুলে দেয়। পরবর্তীতে ছাত্র সমন্বয়করা ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এসময় তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক, তদন্ত ওসি শফিকুল ইসলাম, ডিআইঅনসহ পুলিশের একটি টিম। পুলিশ ক্লিনিকটির গেট খুলে কর্তব্যরত  ডাক্তার নয় মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য উক্ত বিলবোর্ডসহ থানায় নিয়ে যায়।

এসময় সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, খুলনারোডের মোড়ে গ্রীন লাইফ হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি গত ১০/১২ দিন আগে চালু করা হয়েছে। এখনো কোন রোগী ভর্তি হয়নি। 


এ সম্পর্কিত আরো খবর