ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাটে পিস্তল-গুলিসহ আটক ৩


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ২:৩৪ পিএম

লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল।


গত রোববার (১৬ মার্চ) রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।


আটককৃতরা হলেন, ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)।


সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এ সময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর