ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাঁশখালীতে খামারে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ১ হাজার মুরগি


চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ড । ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১১:৫৩ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের এক হাজার মুরগি ও নগদ ষাট হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক মোজাফ্ফর আহমেদ।

বুধবার (১৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকার মোজাফ্ফর আহমেদ এর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় খামারসহ ১৫দিন বয়সী এক হাজার মুরগির বাচ্চা ও সেখানে থাকা নগদ ষাট হাজার টাকা পুড়ে যায় বলে জানায় ভুক্তভোগী খামার মালিক। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মনজুর বলেন, ‘রাত আনুমানিক ২টা ২০ মিনিটের সময় ওই মুরগির খামারে আগুন দেখা যায়। পাশে গিয়ে দেখা যায় মুহুর্তের মধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। খামারে থাকা ব্রয়লার মুরগির সব বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে দুর্গন্ধ ছড়ায়। ওই খামারীর যা পুঁজি ছিল তার সবই বিনিয়োগ করেছে ওই খামারে। ধারণা করা হচ্ছে খামারের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারীরা সিগারেট খেয়ে অবশিষ্টাংশ ফেলে দেওয়ায় সেখান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘খামারে অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরে আমরা অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌছি। তার আগেই খামার ও মুরগি পুড়ে গেছে। এ ছাড়া খামার সংলগ্ন সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারেনি।'#


এ সম্পর্কিত আরো খবর