ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মিশিগানে নারী উদ্দোক্তাদের প্রয়াসে জমকালো ঈদ বাজার মেলা, প্রবাসী উপচে পড়া ভীড়


মিশিগানে নারী উদ্দোক্তাদের প্রয়াসে জমকালো ঈদ বাজার মেলা,। ছবি: আকাশ জমিন

  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:১০ এএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে

উৎফুল্লচিত্তে ও সুলভ মূল্যে কেনাকাটার সুযোগ প্রবাসীদেরকে দেয়ার প্রত্যয় নিয়ে অতি সুপরিচিত মুখ নারী উদ্দোক্তা পপি আক্তার পুস্প, লিজু চৌধুরী ও নুসরাত মতিনের সম্মিলিত প্রয়াসে এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হলো এক জমকালো 'ঈদ বাজার মেলা'।

গত শনিবার ১৫ মার্চ সংশ্লিষ্ট রাজ্যের আমেরিকান পলিস কালচারাল সেন্টারে প্রাণবন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট মেলার উদ্দোক্তা লিজু চৌধুরী এ প্রতিনিধিকে জানান,মেলায় অন্তত ৩০টি স্টল ছিল। তন্মধ্যে মিশিগান ছাড়াও আরো কয়েকটি রাজ্যের নারীরা মিশিগানের এ আয়োজনে স্টল দেন।এসব স্টলে ছিল নানা ডিজাইনের মহিলা ও পুরুষদের ঈদ পণ্য সামগ্রী। তন্মধ্যে মহিলাদের ট্রি পিস,লেহেঙ্গা, কামিজ, শাড়ী,গহণা উল্লেখযোগ্য।এসব প্রবাসী ক্রেতাদের বেশ দৃস্টি কাড়ে। 

পুরুষদের পছন্দের ছিল নতুন কারুকাজ খচিত ডিজাইনের চমৎকার কালারের পান্জাবী। এমনকি শিশুদের পোষাকও ছিল চোখে পড়ার মতো।

সুলভ মূল্যে ক্রেতারা এসব পণ্য সামগ্রী দেদারছে কিনে নেন। এসময় অনেকেই ইফতারের সুস্বাদু আইটেম খাবারও ক্রয় করে অট্রহাসিতে বাড়ী ফেরেন।

দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই মেলা চলে। এতে প্রবাসী নারী-পুরুষরা বেশ তৃপ্তি উপভোগ করেন।দেখা গেল মেলা হল ছিল ঈদ পণ্য কেনা-কাটায় প্রবাসী নারী পুরুষের ঢল। আমন্ত্রিত অতিথি ও ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মেলা প্রাঙ্গন ছিল মুখরিত।

প্রতিবছর ওই নারী উদ্দোক্তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে প্রবাসীদের জন্য এমন প্রাণবন্ত মেলার আয়োজন করলে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।। 

এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঈদুল ফিতরকে আনন্দময়ে পবিত্র রমজানের শেষভাগে এহেন মনোমুগ্ধকর আয়োজনে মিশিগানে বসবাসরত প্রবাসীরা বেজায় খুশী। 


এ সম্পর্কিত আরো খবর