ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,  ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম ধাপে ৮ ব্যাংক দিচ্ছে ১,৭০০ কোটি টাকা, সিটি গ্রুপের জন্য আইন শিথিল ঋণের টাকায় নদী রক্ষা শেখার বিদেশ ভ্রমণ প্রস্তাব বাতিল করল একনেক চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চুরি রোধে অভিনব উদ্যোগ: দক্ষিণ সিটিতে বসল ২০০ কেজি ওজনের ডাস্টবিন বাংলাদেশে অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নে চীনা বিনিয়োগের সুযোগ: মীর শাহে আলম মার্কিন ও ইসরায়েলি রাজনীতিতে বড় ধাক্কা: শেষের শুরু ট্রাম্প-নেতানিয়াহুর? আগাম সমন্বয়ে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা দেবে ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নিজের সফলতা নিয়ে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প সোনালী ব্যাংকের দুই শাখায় ঝুলছে বৃদ্ধার নামে ঋণের বোঝা, নেপথ্যে বড় জালিয়াতি ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মদিনে মহাস্থানে দোয়া মাহফিল


  • আপলোড সময় : বুধবার ০৪ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

বগুড়া প্রতিনিধি 

সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) বাদ জোহর এক আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লির উপস্থিতিতে পুরো মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনায় আয়োজিত এই অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।


এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার বাদ জোহর আয়োজিত এই বিশেষ মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা এবং দেশ গঠনে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি প্রার্থনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পুরো জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।


অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপি, বিভিন্ন পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এই মোনাজাত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।


এছাড়াও এতে অংশ নেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাছুদ রানা মাছুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান এবং সাধারণ সম্পাদক মীর মুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক। উপস্থিত নেতৃবৃন্দ মরহুম মাহবুব আলী খানের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।


এ সম্পর্কিত আরো খবর