ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,  ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতে পরীমণির তাণ্ডব: সাংবাদিকদের গালিগালাজ, ফোন ছিনতাই ও মারধর ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা বিজিএমইএ’র রাজউকের দুর্নীতির অভয়ারণ্য: বাংলো সংস্কারে ৩০ লাখের জায়গায় ৩ কোটির বিল শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না, হস্তান্তর চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতপ্রীতি ও আদর্শিক বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৬ ফিনএয়ারের দুটি বিমানে বোমা হামলার হুমকি, তল্লাশিতে ভুয়া প্রমাণিত দেশের শিশু-কিশোরদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ সূচনা গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য, সড়কে স্বাভাবিক যান চলাচল

টঙ্গীর সাতাইশের ঐতিহ্যবাহী পুকুর সংস্কার ও সীমানা নির্ধারণ শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬ সময় : ৭:০৩ পিএম

গাজীপুর প্রতিনিধি :

দখল ও দূষণের কবলে পড়ে হারিয়ে যেতে বসা গাজীপুরের টঙ্গীর সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের পাশের ঐতিহাসিক পুকুরটি রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিনের অবহেলা আর জবরদখলের হাত থেকে পুকুরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং একে সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে টেন্ডারের মাধ্যমে আধুনিক সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।


গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় পুকুরটির ঐতিহ্য রক্ষা এবং এর চারপাশ ঘিরে দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই মহৎ উদ্যোগের পেছনে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী ফয়সাল আহমেদ রুবেলের নিরলস প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁরই ঐকান্তিক আগ্রহে প্রকল্পটি আজ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে।


এই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পেশাদার সার্ভেয়াররা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুকুরটির চারপাশের জমির সঠিক পরিমাণ ও সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করেন। সীমানা নির্ধারণের সময় স্থানীয় সচেতন মহলের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা মো. সফিউদ্দিন খান সফি, ইউসুফ খান মাস্টার, আলাম সরদার ও মোস্তফা জামান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই কার্যক্রমে পূর্ণ সহযোগিতা প্রদান করেন।


এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই ঐতিহ্যবাহী জলাধারটি দখলদারদের হাত থেকে মুক্ত করার। স্থানীয়দের মতে, সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হলে সাতাইশ এলাকার এই ঐতিহ্যবাহী পুকুরটি যেমন সব ধরনের দখল ও পরিবেশগত দূষণের ঝুঁকি থেকে রক্ষা পাবে, তেমনি এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ চত্বরে পরিণত হবে। এর ফলে এলাকার বয়স্ক ও সাধারণ মানুষ সকালে বা বিকেলে নিরাপদে হাঁটাচলা করতে পারবেন এবং অবসর সময় কাটানোর জন্য একটি মনোরম ও উপযোগী পরিবেশ ফিরে পাবেন। সিটি কর্পোরেশনের এই ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।


এ সম্পর্কিত আরো খবর