ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২ কর্মচারী


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১২:৩১ পিএম

নরসিংদীর রায়পুরায় টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।


বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। এর আগে নির্বাচন কার্যালয়ে দিনভর অভিযান চালান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

আটকরা হলেন- উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করছিলেন নাহিদুল ও আশিকুল। এ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।

এরই ধারাবাহিকতায় সকাল থেকে কার্যালয়ে অভিযান চালান নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম এনলিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর বলেন, মুঠোফোন বন্ধ করে ওই দুই কর্মীর স্বীকারোক্তি নেয়া হয়েছে। গত ছয় মাসে আশিকুলের বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা ও নাহিদুলের দুই লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। পরে তাদের দুজনকে আটক করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


এ সম্পর্কিত আরো খবর