ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,  ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে সারের তীব্র হাহাকার, রাতের আঁধারে পাচার হচ্ছে মিয়ানমারে মুক্তি পেয়েই ১৫০ কোটি রুপি ছাড়াল ‘রামায়ণ’ ঢাবি ক্যাম্পাসে ৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর কড়া নির্দেশ গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ কুমিল্লার কটক বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে চটপটির দোকান, ক্ষুব্ধ সচেতন মহল কাভেম হজের সেঞ্চুরি: চতুর্থ দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

টানা দ্বিতীয় গোল্ডেন বুটসহ একগাদা রেকর্ড মেসির


  • আপলোড সময় : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬ সময় : ১২:২৯ পিএম

মেজর লিগ সকার বা এমএলএসের চতুর্থ মৌসুমটি দুর্দান্ত সাফল্যের সঙ্গে শেষ করলেন সময়ের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। ২০২৬ সালেও দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে গোল্ডেন বুট জিতে নতুন এক ইতিহাস গড়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সদ্য সমাপ্ত এই মৌসুমে ২৬টি গোল করে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জেতার অনন্য কীর্তি গড়লেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এফসি ডালাসের ফরোয়ার্ড পিটার মুসা ২২ গোল এবং ন্যাশভিলের স্যাম সুরিজ ২১ গোল করে তার ঠিক পেছনেই ছিলেন।   


তবে কেবল গোল্ডেন বুট জয়ই নয়, ২০২৬ সালের এই মৌসুমে রেকর্ডবই নিজেদের নামে পুনর্লিখন করেছেন লিওনেল মেসি। লিগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক ক্যাটাগরিতে সবার ওপরে অবস্থান করছেন তিনি। ম্যাচ প্রতি গোল করার গড়ে তিনি রয়েছেন প্রথম স্থানে (০.৮৭), গোল অবদানে সবার শীর্ষে (৪৩) এবং এক ম্যাচে একাধিক গোল করার দিক থেকেও যৌথভাবে প্রথম স্থানে (৬) রয়েছেন। এ ছাড়া প্রতি ৯০ মিনিটে গোল করার দিক দিয়ে তিনি দ্বিতীয় অবস্থানে (০.৯১) আছেন।   চলতি মৌসুমে তার করা ২৬টি গোলের মধ্যে মাত্র একটি এসেছে পেনাল্টি কিক থেকে। অর্থাৎ ওপেন প্লে থেকে তিনি একাই করেছেন ২৫টি গোল, যা মেজর লিগ সকার বা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ।


এই তালিকার শীর্ষে অবশ্য নিজেই অবস্থান করছেন মেসি, যিনি ২০২৫ সালে করেছিলেন ২৮টি গোল। ২০২৫ সালে সব মিলিয়ে ২৯ বার জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। এর সুবাদে প্রতিযোগিতার ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করার গৌরব অর্জন করলেন মেসি।   গত তিন মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করলে মেসির ধারেকাছে কেউ নেই। এই তিন বছরে তিনি সব মিলিয়ে করেছেন ৭৫টি গোল, যা লিগ ইতিহাসের তিন মৌসুমের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এর পাশাপাশি টানা তিন মৌসুমে কমপক্ষে ২০টি করে গোল করার দৌড়ে ২০২৩ সালের গোল্ডেন বুট জয়ী ডেনিস বোয়াঙ্গার পাশে নাম লিখিয়েছেন তিনি।


নিজেকে এমএলএসের সর্বকালের অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুটি মৌসুমে অন্তত ৪০টি গোলে প্রত্যক্ষ অবদানের রেকর্ডও গড়েছেন মেসি। ২০২৬ সালের মৌসুমে তিনি একাই অবদান রেখেছেন ৪৩টি গোলে, যা লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার সর্বকালীন তালিকায় তাকে তৃতীয় স্থানে বসিয়েছে। সব মিলিয়ে গত তিন মৌসুমে মেসি মোট ১২৭টি গোলে অবদান রেখেছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এভান্ডারের চেয়ে পুরো ২৯টি বেশি।   


এ সম্পর্কিত আরো খবর