ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৯ বছরের শিশু ধর্ষণ মুয়াজ্জিন গ্রেপ্তার


গ্রাফিক্স : আকাশ জমিন

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৪:১২ এএম

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হায়াতুল ইসলাম (২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার নারী ও শশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে করা মামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে পাঠায় পুলিশ।



এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুয়াজ্জিন হায়াতুলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানা পুলিশ। তিনি গফরগাঁও পৌর শহরের জন্মেজয় এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসাবে কর্মরত ছিলেন। অভিযুক্ত হায়াতুল ইসলামের বাড়ি ফুলপুর উপজেলার কাজিয়া কান্দা গ্রামে।  



মামলা ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, অভিযুক্ত হায়াতুল ইসলাম পৌর শহরের জন্মেজয় এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। এ অবস্থায় পাশের ষোলহাসিয়া এলাকার একটি বাসায়  গিয়ে ৯ বছরের এক কণ্যা শিশুকে কোরআন শিক্ষা দিতেন। গত ১৭ মার্চ কোরআন পড়ানোর ধর্ষণের মতো ন্যাক্কার জনক ঘটনা ঘটায় হায়াতুল। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ করলে অভিযুক্ত হায়াতুল পালিয়ে যায়। পরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হায়াতুলকে গ্রেপ্তার করে গফরগাঁও থানায় নিয়ে আসেন।



গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, শিশুটির বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত হায়াতুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর