ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,  ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে নজিরবিহীন নাশকতা: ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: সংসদে নাহিদ ইসলাম আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভারে অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি কাজিপুরে যমুনায় মিলল মৎস্যজীবীর ভাসমান মরদেহ শীতের শুরুতেই তাড়াশে লেপ-তোষক তৈরির ধুম, ব্যস্ত কারিগররা নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটে উত্তাল দেশ টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন টঙ্গীতে অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য, জননিরাপত্তার দাবিতে বিশাল মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট চরমে, হলের বাইরে ৭৩% শিক্ষার্থী

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানি না: নুর


  • আপলোড সময় : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৩৯ পিএম

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় প্রকাশিত বক্তব্য বা অডিও-ভিডিও বার্তাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নাকি বাস্তব—তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, পালিয়ে থাকা শেখ হাসিনা আদতে বেঁচে আছেন কি না কিংবা মারা গেছেন, সে বিষয়েও সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন।


অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নানামুখী ষড়যন্ত্রের বিষয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে নানা কথা বলছেন, কিন্তু এটি আদৌ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নাকি বাস্তব কোনো ঘটনা, তা আমরা জানি না। এমনকি তিনি বর্তমানে বেঁচে আছেন, নাকি মারা গেছেন—তাও আমাদের জানা নেই।”


ডিসেম্বর মাসে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে—এমন প্রচারণাকে সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশি-বিদেশি বিভিন্ন অপশক্তি ফের বাংলাদেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এ সময় তিনি দৃঢ় কন্ঠে বলেন, যদি দেশের সব রাজনৈতিক শক্তি—বিশেষ করে সরকারি ও বিরোধী দল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানায়, তবে এই ধরনের সব আস্ফালন চিরতরে বন্ধ হয়ে যাবে।


নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঘোষণা দেন যে, বর্তমান সময়ে যারা সুযোগ বুঝে বাসে অগ্নিসংযোগ করছে এবং ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারলে ‘গণঅধিকার পরিষদ’-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।


বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, সংসদের ভেতরে যেভাবে আপনারা ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করেন, ঠিক একইভাবে রাজপথের কর্মসূচিতেও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে দেশবাসী প্রত্যাশা করে। অহেতুক সরকারের অন্ধ বিরোধিতা না করে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।


এ ছাড়া স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী যোগ করেন, “আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে, তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। যদি এই তথ্য সত্যি হয়ে থাকে, তবে এটি হবে মূলত ‘খাল কেটে কুমির আনার’ মতো এক আত্মঘাতী সিদ্ধান্ত।”


এ সম্পর্কিত আরো খবর