ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার যুবক


পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার যুবক। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১০:৩৩ এএম

পটুয়াখালীর দুমকিতে জুলাই আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  সায়েদুল ইসলাম। 


 তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থেকে এক আত্মীয়র বাসা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।’


২৪ এর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে তুলে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করার ঘটনা ঘটে ।


এ ঘটনায় দুমকি থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। অভিযুক্তদের মধ্যে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি (১৯)কে পুলিশ গ্রেফতার করলেও মূল আসামি সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) পলাতক ছিলেন। আজ ভোরে তাকেও গ্রেফতার করা হয়।


এ সম্পর্কিত আরো খবর