ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০২৪ সালে রেকর্ড অভিবাসীর মৃত্যু


গত বছর এশিয়াতেই ২ হাজার ৭৮৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৯:৪১ এএম

২০২৪ সালে বিশ্বজুড়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে রেকর্ড ৮ হাজার ৯৩৮ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যু নথিভুক্ত হয় না বা নিখোঁজ ব্যক্তিদের কোনো খোঁজ মেলে না। খবরে এপির।


আইওএম-এর প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া ছিল সবচেয়ে ভয়াবহ অঞ্চল, যেখানে গত বছর ২ হাজার ৭৮৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর (২ হাজর ৪৫২ মৃত্যু) এবং তৃতীয় অবস্থানে আফ্রিকা (২ হাজার ২৪২ মৃত্যু)। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে ৩৪১, ইউরোপে ২৩৩ এবং কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী দারিয়েন গিরিখাতে ১৭৪ জনের মৃত্যু হয়েছের্ড।


আইওএম-এর মিসিং মাইগ্রেন্টস প্রকল্পের সমন্বয়ক জুলিয়া ব্ল্যাক বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মৃত্যুর খবর নথিভুক্ত হয় না বা অজানাই থেকে যায়।


এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থসহায়তা সংকটের কারণে আইওএম তাদের গুরুত্বপূর্ণ ‘জীবন রক্ষাকারী’ অনেক কর্মসূচি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এতে বিশ্বের লাখো অভিবাসী নতুন করে সংকটে পড়বেন। বিশেষজ্ঞরা এই ভয়াবহ অভিবাসন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর