ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে চাচা-ভাতিজার লাশ উদ্ধার হওয়া হত্যা মামলা, গ্রেপ্তার ৩


চাচা-ভাতিজার লাশ উদ্ধার হওয়া হত্যা মামলা : গ্রেপ্তার ৩ । ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:১২ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডোবার কচুরিপানা থেকে চাচা-ভাতিজার লাশ উদ্ধার হওয়া হত্যা মামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


শুক্রবার (২১ মার্চ) সকালে রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা। শনিবার (২২ মার্চ) সকালে বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। গ্রেপ্তারকৃতরা হলেন, বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক সেখের ছেলে ফেরদৌস সেখ (১৮)।


বিজ্ঞপ্তির মাধ‌্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ব‌লেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাতে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে রায়গঞ্জ থানার ওসি. আসাদুজ্জামান জানান।


উল্লেখ‌্য, বৃহস্পতিবার বিকালে বৈকন্ঠপুর বেইলি ব্রিজের নিচে একটি ডোবার কচুরিপানার মধ্যে থেকে রিয়াজ উদ্দিন সেখ (২১) ও হৃদয় সেখের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। রিয়াজ বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামানের সেখের ছেলে এবং হৃদয় একই গ্রামের তোতা সেখের ছেলে। সর্ম্পকে চাচা-ভাতিজা এ দুই নির্মাণ শ্রমিক চারদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে রিয়াজ উদ্দিনের বড় ভাই আল আমিন সেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।


এ সম্পর্কিত আরো খবর