ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দিনাজপুরে তেলবাহী লরি উল্টে দুইজন নিহত


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:২৬ পিএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মন্ডলের ছেলে রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাবিবর (৩৪)।


হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম জানান, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশ্যে যায়। পথিমধ্যে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাবিবর ও হেলপার রাসেল মারা যান। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস লরিটি উদ্ধারের চেষ্টা করছে।


এ সম্পর্কিত আরো খবর