ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুরের বিদ্যুৎ চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়াকে পুলিশে দিল ছাত্রদল সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ বঙ্গোপসাগরে লঘুচাপ: দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আজ ব্যাখ্যা দেবেন ব্যারিস্টার ফুয়াদ নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

২৫ কোটি ডলারের ক্রয়াদেশ অন্য দেশে

১৮ দিনে পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ৮০ লাখ ডলার


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৩৪ এএম

স্টাফ রিপোর্টার, রফিকুল ইসলাম রাজু

দেশজুড়ে চলমান অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ে ক্ষয়ক্ষতির এই চিত্র উঠে এসেছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে। উৎপাদন ব্যাহত হওয়া, শিপমেন্টে বিলম্ব এবং বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার মতো বহুমুখী সংকটে দেশের প্রধান রপ্তানি খাত এখন বড় ধরনের চাপে পড়েছে।


রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের এই তথ্য প্রকাশ করেছে বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান অস্থিরতার কারণে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, তার বাস্তব চিত্র তুলে ধরতেই এই জরিপ পরিচালনা করা হয়।


জরিপের ফলাফলে দেখা গেছে, এতে অংশ নেওয়া কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। টানা ও দফায় দফায় উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের কাছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে রপ্তানি কার্যক্রমে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ায় বিদেশি ক্রেতারা প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। হাতছাড়া হওয়া এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ডলার। বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার এই সময়ে বড় অঙ্কের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়াকে দেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।


বিজিএমইএ আরও জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার প্রকৃত সংখ্যা ছয়শোরও বেশি। কিন্তু পরিচালিত জরিপে অংশ নিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক ক্ষতির প্রকৃত পরিমাণ এই জরিপে উঠে আসা ৪২ কোটি ৮০ লাখ ডলারের চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ ছাড়া দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী দিনগুলোতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি। বর্তমান এই সংকটময় পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে দায়িত্বশীল ও সংযত আচরণ প্রত্যাশা করেছে বিজিএমইএ।


এ সম্পর্কিত আরো খবর