ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪০ এএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ব্যস্ততম এই মহাসড়কটি অবরোধ করার ফলে সকাল থেকেই দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার এবং সদর এলাকার পোড়াবাড়ি পয়েন্টে শ্রমিকরা একযোগে মহাসড়কে নেমে এসে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে অভ্যন্তরীণভাবে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অসন্তোষ ও উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পরপরই শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে একত্রিত হন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।


এদিকে মহাসড়কে অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর