ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৫৬ পিএম

দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে বড় ধরনের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী মেধাবীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি বোর্ড থেকে প্রথম ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত ৪০০টিসহ সর্বমোট দেড় হাজার শিক্ষার্থীকে এই আধুনিক ল্যাপটপ দেওয়া হবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এটি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয়ের পর ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।


চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে প্রায় ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে দেড় হাজার শিক্ষার্থীকে তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়েও এ উদ্যোগ চালুর চিন্তা রয়েছে।


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে। মেধাতালিকায় সমান নম্বরধারীদের বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম জানান, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ তালিকা চূড়ান্ত করা হচ্ছে। প্রতিটি ল্যাপটপে যেন আধুনিক ও মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


নির্বাচন প্রক্রিয়ায় কেবল জিপিএ-৫ নয়, বরং মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও সাধারণ অন্য ৮টি বোর্ডে পরীক্ষার্থীর অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে বাছাইকৃত শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, এসএসসি ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যার আনুপাতিক হারে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ জানান, বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় দাখিলের তালিকা চূড়ান্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।


এ সম্পর্কিত আরো খবর