ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪৭ এএম

হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতভর বয়ে চলা হিমেল বাতাস আর ভোরের কুয়াশায় শীতের আমেজ এখন বেশ স্পষ্টভাবেই টের পাচ্ছেন স্থানীয়রা। সকালের দিকে রোদের দেখা মিললেও উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা সহজে কমছে না। আজ বুধবার ভোরে জেলার তেঁতুলিয়ায় মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা শীতের আগমনী বার্তাকে আরও জোরালো করেছে।


বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় শীতের এমন প্রভাব দেখা গেছে। রাত থেকে আকাশে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্যের দেখা মেলে। তবে হিমেল বাতাসের প্রভাবে সকালেও শীতের অনুভূতি ছিল বেশ তীব্র। বিশেষ করে ভোরে জীবিকার তাগিদে কাজে বের হওয়া সাধারণ মানুষ, কৃষি শ্রমিক ও দিনমজুরদের কনকনে ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই ধারাবাহিক পতন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ারই ইঙ্গিত দিচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি ক্রমে বাড়ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসের দাপট বাড়ে, ফলে ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা তীব্র হলে দিনের বেলায় শীতের চাপ কিছুটা কমে আসে।


হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়।


আরেক স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে।


সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগামী দিনগুলোতে উত্তরের এই জনপদে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর