ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিটাল নিরাপত্তায় বড় ধরনের হানা দিয়েছে হ্যাকাররা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে পড়েছে। বৈশ্বিক সাইবার নিরাপত্তার প্রেক্ষাপটে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে এই অনুপ্রবেশ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


ফাঁস হওয়া তথ্যগুলো অবশ্য আন-ক্লাসিফায়েড ক্যাটাগরির বলে জানানো হয়েছে। অর্থাৎ, এই তথ্যগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণীবিন্যাসের গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয় মানদণ্ডের আওতায় পড়ে না এবং এগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজন হয় না।


ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা হ্যাকারদের অনুপ্রবেশের মাত্রা খতিয়ে দেখছেন এবং ক্ষতিগ্রস্ত নেটওয়ার্কগুলো দ্রুত সুরক্ষিত করার কাজ করছেন। এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপন তথ্য বা সংবেদনশীল অপারেশনাল তথ্য থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।


সিস্টেমে ঢুকতে হ্যাকাররা ঠিক কী পদ্ধতি ব্যবহার করেছে, সে বিষয়ে কোনো কর্মকর্তা এখনো বিস্তারিত জানাননি। তবে অনুপ্রবেশের প্রভাব সীমিত রাখতে এবং ভবিষ্যতে এমন অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


সিআইএ এবং ওডিএনআই ‘ক্লাসিফায়েড’ ও ‘আন-ক্লাসিফায়েড’—এই দুই ধরনের নেটওয়ার্ক পরিচালনা করে। ক্লাসিফায়েড সিস্টেমে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তার তথ্য থাকে। অন্যদিকে আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক প্রশাসনিক কাজ, সংস্থার মধ্যে যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং উন্মুক্ত গোয়েন্দা তথ্যের কাজে ব্যবহৃত হয়। এসব নেটওয়ার্ক বাইরের ভেন্ডর, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেট সংযুক্ত প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকায় বিস্তৃত সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে।


ফেডারেল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তারা আক্রমণকারীদের প্রবেশপথ এবং কী ধরনের তথ্য উন্মুক্ত হতে পারে, তা খতিয়ে দেখছেন। তদন্তে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যুক্ত রয়েছে। দুর্বলতা শনাক্ত করা, প্রভাব সীমিত রাখা এবং সিস্টেম সুরক্ষিত করতে তারা কাজ করছে। তবে এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে এখনো দায়ী করেননি মার্কিন কর্মকর্তারা।


গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সাইবার হামলার সর্বশেষ ঘটনা এটি। সম্প্রতি এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছে, যা আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ড আদান-প্রদানে ব্যবহার করে। চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ও সাইবার হামলার শিকার হয়ে কৃষি ঋণ ও ভর্তুকি ব্যবস্থাপনার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে কিছু সিস্টেম বন্ধ রাখা হয়। এর বাইরে ইলিনয়ের ফক্স নদীর অ্যালগনকুইন ড্যামে সাইবার ঘটনার পাশাপাশি পেন্টাগন ও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-সংশ্লিষ্ট সাইবার ঘটনার খবরও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।


সূত্র: রয়টার্স


এ সম্পর্কিত আরো খবর